বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে মেরিন একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

logoমোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকেশুক্রবার, ৭ মে ২০২১, রাত ৩:১৭ সময় 0598
পীরগঞ্জে মেরিন একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

পীরগঞ্জে মেরিন একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা


মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপু‌রের পীরগঞ্জে অবস্থিত নবনি‌র্মিত বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর উদ্বোধন করে‌ছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। প্রধানমন্ত্রী গণ ভবন থেকে বৃহস্প‌তিবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উ‌ল্লেখ্য সমুদ্র খাতে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বাংলাদেশের ৪টি জেলায় “মেরিন একাডেমি নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় রংপুর মেরিন একাডেমির নির্মান কাজ সম্পন্ন হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অধীনে প্রায় ১’শ কোটি টাকা ব্যয়ে উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে গণপুর্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অর্থায়নে পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে রায়পুর ইউনিয়নের ফলির বিলে ১০ একর জমির ওপর গণপূর্ত অধিদপ্তরের তত্তবাবধানে ১’শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এই মেরিন একাডেমি নির্মাণ কাজ সমাপ্ত হয়। প্রকল্পের আওতায় নির্মিত উক্ত মেরিন একাডেমিতে একাডেমিক ভবন ছাড়াও প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরী ভবন, ৭টি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেসিয়াম, সুইমিং পুলসহ ৩৫টি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তিকৃত প্রথম ব্যাচের (২০২০-২১) শিক্ষাবর্ষের ৪৭ জন মেরিন ক্যাডেট নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে ইতিমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রথম সেমিষ্টার শেষ করেছে।

এ মেরিন একাডেমি প্রতিষ্ঠার ফলে অবহেলিত উত্তরাঞ্চলের এ জনপদের সাধারণ জনগোষ্ঠীর শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী দক্ষ নৌ-প্রকৌশলী তৈরি হবে। ৪ বছর মেয়াদের এই কোর্সের প্রথম পর্যায়ে এখান থেকে প্রতি বছর ৫০ জন করে দক্ষ নাবিক ও নৌ-প্রকৌশলী তৈরী হবে। এ ছাড়া দেশের সকল জেলায় সমুদ্র বিষয়ক জ্ঞান চর্চার সুযোগ তৈরি হবে। এর ফলে দক্ষ ও বিশেষজ্ঞ নাবিক এবং নৌ- প্রকৌশলী তৈরি করে তাদের বিদেশে প্রেরণর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ সময় উপ‌স্থিত ছি‌লেন পীরগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক পৌর মেয়র এ এস এম তা‌জিমুল ইসলাম শামীম, উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি এড. আ‌জিজুর রহমান রাঙ্গা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শ‌ফিউর রহমান মন্ডল মিলন, রংপুর মেরিন একাডেমির কম্যান্ডান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার পিএসসি, (বিএন), উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রায়, পীরগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের সা: সম্পাদক এড. রেজাউল ক‌রিম রাজু ও রংপু‌রের জেলা প্রশাসক আ‌সিব আহসান। শেষে কম্যান্ডান্ট ক্যাপটেন শফিকুল ইসলাম সরকার রংপুর মেরিন একাডেমির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় রংপুর মেরিন একাডেমিকে একটি আর্ন্তজাতিক মানের মেরিন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়- জাতীয়, শিক্ষা প্রশাসন, উন্নয়ন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর